বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লিখিত পরীক্ষা বর্জন করছে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

Spread the love

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরোনো ও নতুন পরীক্ষার্থীর মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি সৃষ্টি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন–পীড়নের কারণে ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।

লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোর কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সক্ষম অবস্থায় নেই। তাই ‘মানবিক বিবেচনা’ থেকে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার আহ্বান যথাযথ গুরুত্ব না পাওয়ায় বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফ মুরাদ বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও আমাদের অবস্থার প্রকৃত চিত্র অনেকেই জানেন না। পরীক্ষায় অস্বাভাবিকভাবে কম উপস্থিতি হলে পরবর্তী সময়ে পুনরায় আন্দোলন হবে।”

তিনি আরও উল্লেখ করেন, পুরোনো পরীক্ষার্থীরা মাত্র তিন মাস আগে আরেকটি লিখিত পরীক্ষা দিয়েছে। নতুন পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া অসম্ভব হওয়ায় এটি ‘বৈষম্যমূলক পরিস্থিতি’।

অপরদিকে, সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল ২৭ নভেম্বরই শুরু হবে। ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

সানাউল হক নীরু ভাইয়ের জন্মদিনে জিয়া সাইবার ফোর্সের শুভেচ্ছা

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিল, আয়োজনের পথে উন্মুক্ত

‘গুম ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা এই সংসদ বিশ্বে বিরল’: ডেপুটি স্পিকার

সাতক্ষীরায় ৪.১ মাত্রার ভূমিকম্প: কাঁপল দক্ষিণ-পশ্চিমাঞ্চল

বিসিএস প্রার্থীদের জন্য জবির বিশেষ বাস সার্ভিস আজ

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা ইলন মাস্কের