জুলাই অভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন হবে। একইসঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলের সামনে প্রসিকিউশন বক্তব্য দেবেন। গত ২ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আজকের দিন ধার্য করা হয়।
অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।


















