রবিবার , ১ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

????️ ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানী ঢাকার ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এক বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

ত্রাণমন্ত্রী জানান, ঢাকা একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত শহর হওয়ায় এখানে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ অত্যন্ত জটিল। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এই স্বেচ্ছাসেবকরা দুর্যোগের পরপরই তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করতে পারবেন।

এছাড়া, জরুরি আশ্রয়ের জন্য রাজধানীর বিভিন্ন খেলার মাঠ এবং স্কুলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের সময় মানুষ যেন দ্রুত খোলা জায়গায় বা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে এই পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুগলকে রিকুয়েস্ট ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার

ইরানের ১০ দফা প্রস্তাব: আলোচনার টেবিলে তেহরানের কঠোর শর্ত

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার অনুমোদন

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন

নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ফখরুলের

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সত্য দ্রুত প্রকাশের দাবি: মামুনুল হক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত