সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান ও স্ত্রীর ব্যাংক-সম্পত্তির তথ্য পেল দুদক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

Spread the love

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যুক্তরাষ্ট্রে থাকা তাদের কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর সম্পদ নিয়ে তদন্তসংক্রান্ত প্রতিবেদন এবং বিভিন্ন রেকর্ড বাংলাদেশের কাছে পাঠিয়েছে।

সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের মানিলন্ডারিং-২ শাখার এক চিঠিতে জানানো হয়, সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের বিষয়ে বাংলাদেশ থেকে পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে।

ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা তাদের ব্যাংক হিসাব, ব্যবসা এবং সম্পত্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়। পাশাপাশি দেশটিতে থাকা কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও সহযোগিতা চাওয়া হয়েছিল।

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআই এ বিষয়ে তদন্ত করে। পরে তদন্তসংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা সম্পত্তির রেকর্ডসহ প্রয়োজনীয় বিভিন্ন নথি বাংলাদেশের কাছে পাঠানো হয়।

দুদকের কাছে পাঠানো এসব নথি একটি সিডিতে সংযুক্ত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দুদক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া এসব নথি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে চলমান সম্পদ ও অর্থপাচারসংক্রান্ত অনুসন্ধান বা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হতে পারে।

সর্বশেষ - অপরাধ