বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশি হাজিদের সংখ্যা নির্ধারিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি আজ বিকেলে জেদ্দায় স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে ৭৮,৫০০ হজযাত্রী ২০২৬ সালে হজ পালনের সুযোগ পাবেন। চুক্তি স্বাক্ষরের সময় ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি অবহিত করেন এবং মিনা, আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি, তিনি বাংলাদেশের ধর্ম উপদেষ্টার আমন্ত্রণে দেশের সফরের সম্মতি দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফরসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ