বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নোয়াখালীর স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা শিক্ষক অসীম দাসের বিরুদ্ধে বিচার দাবি করে বিক্ষোভ মিছিল এবং নোয়াখালী–লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে।

জানা গেছে, সহকারী শিক্ষক অসীম দাস গত কিছু দিন ধরে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করছিলেন। প্রধান শিক্ষক ফখরুল ইসলামের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার নবম শ্রেণির এক ছাত্রীকে হয়রানি করার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সরাসরি প্রতিবাদে মিছিল ও সড়ক অবরোধে উত্তেজনা সৃষ্টি করে।

সড়ক অবরোধ ও আগুন জ্বালানোর কারণে শত শত গাড়ি আটকা পড়ে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পালিয়ে রয়েছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে আর ফ্যাসিস্ট শাসন আসবে না: আলী রীয়াজ

রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: জিএম কাদেরের মন্তব্য

১৯ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ পর্যায়ে, বাংলাবান্ধা এক্সপ্রেস বাতিল

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ: জানা যাবে যেভাবে

ইরানের ওপর হামলায় ব্রিটেনের সংশ্লিষ্টতা অস্বীকার

মুক্তিযুদ্ধ ইস্যুতে সংসদে চাপে জামায়াত, বাড়ছে রাজনৈতিক বিতর্ক

মোসাদের গুপ্তহত্যার টার্গেটে ছিলেন যারা

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতীয় নির্বাচনের আগে বৃহৎ নির্বাচনি জোট গঠনে এগোচ্ছে বিএনপি

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান