রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অ্যান্টি-স্মোগ গান ব্যবহারে লাহোরে ৭০% দূষণ কমেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের লাহোরে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ‘অ্যান্টি-স্মোগ গান’, যার ফলে শহরটির বায়ুদূষণ নাটকীয়ভাবে ৭০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা বাহিনী (ইপিএফ)। এই সাফল্যকে পাকিস্তানের পরিবেশ ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ইপিএফ-এর তথ্য অনুযায়ী, লাহোরের কাহনা এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মোগ গান ব্যবহারের পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৬৬৬ থেকে নেমে আসে ১৭০-এ — যা ৭০ শতাংশ বায়ুদূষণ কমার ইঙ্গিত দেয়।

পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এই অভিযানের সফলতা নিশ্চিত করে বলেন, “মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশে পরিচালিত প্রথম অ্যান্টি-স্মোগ অভিযান ব্যাপক সাফল্য পেয়েছে। উন্নত মনিটরিং সিস্টেমের মাধ্যমে এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে দূষণ কমার হার যাচাই করা হয়েছে।”

প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় স্থান পায় লাহোর। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বায়ুদূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। শহরের প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ দীর্ঘ ছয় মাস ধরে ডব্লিউএইচও’র নির্ধারিত সীমার ২০ গুণ বেশি দূষিত বায়ুতে বসবাস করতে বাধ্য হয়।

অ্যান্টি-স্মোগ গান প্রযুক্তি বায়ুর ক্ষতিকর ভাসমান কণাগুলোকে আর্দ্রকরণের মাধ্যমে দমন করে বায়ুর মান উন্নত করে। পাঞ্জাব সরকার মনে করছে, এই প্রযুক্তির বিস্তৃত ব্যবহার করলে লাহোরসহ পাকিস্তানের অন্যান্য শহরেও দূষণ নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আনা সম্ভব।

সূত্র: জিও নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ট্রাম্পকে

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

মামাতো-ফুফাতো ভাইদের সংঘর্ষে নিহত ১, আহত ৭

আগামী ১০ দিনের মধ্যেই হাদি হত্যা মামলার চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরান-ইসরায়েল সংঘাত: বিভেদ সৃষ্টিতে আমেরিকা-ইসরায়েল তৎপর

বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

ডাকসুর জিএস ফরহাদ: শিক্ষার্থীদের আমানত রক্ষা করব

জামায়াত-শিবিরের কৌশলে বিভ্রান্ত হচ্ছে রাজনীতি: রাশেদ খান

ড. মিজানুর রহমান আজহারীর মনোনয়ন গুজব: জামায়াত