বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, মূলত রাজনৈতিক সৌজন্যবোধ এবং পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে।
সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত খোঁজখবর নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা আলোচনায় অংশ নেন।



















