শুক্রবার , ৬ জুন ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১২ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এই লক্ষ্য পূরণে প্রায় ২০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হটলাইন খোলা থাকবে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল ৩টা থেকে দুই সিটির প্রশাসক বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন। ধারণা করা হচ্ছে, এবারের কোরবানির ঈদে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ৭ লাখ পশু কোরবানি হতে পারে, যা থেকে কমপক্ষে অর্ধ লাখ টন বর্জ্য তৈরি হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, কোরবানির পশুর হাট এবং সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম সরেজমিনে তদারকির জন্য ডিএসসিসির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি পরিষদ গঠন করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন এবং যান্ত্রিক বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য বিভাগের তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, কোরবানির বর্জ্য ও সাধারণ বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব ২০৭টি ডাম ট্রাক, ২০০টি মিনি ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৯টি পানির গাড়ি, ২টি বুলডোজার, ৪টি এক্সেভেটর, ৩টি গাড়িবাহী এয়ার কম্প্রেসার, ২টি ফর্ক লিফ্ট, ৩টি স্কিড লোডারসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

প্রশাসক বলেন, এই সিটির ৩০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব ৫ হাজার ৯৫৩ জন, ৭৫টি ওয়ার্ডে নিয়োজিত প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৪ হাজার ৭০০ জন এবং পশুর হাটের জন্য ১ হাজার ৮০০ জন পরিচ্ছন্নতাকর্মীসহ মোট প্রায় ১০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নতাকর্মী পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকবে। পশুর হাটের বর্জ্য, কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ এবং রাস্তা ধৌতকরণের জন্য ২২২ গ্যালন জীবাণুনাশক (স্যাভলন) ও ৪০ টন ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও ব্যবস্থা রাখা হয়েছে।

সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে কোরবানি দাতাদের মধ্যে বিনামূল্যে ১ লাখ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। পশুর হাটে পশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে প্রতিটি হাটের জন্য একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে, যা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। কোরবানির পশু বর্জ্য অপসারণের তথ্য জানতে ও জানাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হটলাইন নম্বর ০১৭০৯-৯০০৮৮৮, ০২২২ ৩৩৮ ৬০১৪ চালু করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, কোরবানির পশুর বর্জ্য অপসারণে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে নামাজের পরে ও জুমার খুতবার সময় মুসল্লিদের কোরবানি পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, ডিএনসিসিতে এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে। এসব বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবে।

তিনি আরও জানান, এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পে-লোডারসহ অন্যান্য যান-যন্ত্রপাতি সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লাখ ৫০ হাজার পলি ব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং, চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। মোহাম্মদ এজাজ উল্লেখ করেন যে, আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২টি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

তিনি জানান, প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে (আমিন বাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে।

ডিএনসিসির কর্মকর্তারা জানিয়েছেন, জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং কোরবানির পশুর হাটসমূহ দ্রুত পরিষ্কারের লক্ষ্যে ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী ২ দিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ড্রাম্প ট্রাক/খোলা ট্রাক, ভারী যান-যন্ত্রপাতি, পানির গাড়ি, বেসরকারি এবং ভাড়ায় পিকআপ নিয়োজিত থাকবে।

কোরবানি পশুর বর্জ্য অপসারণে গুলশান-২ এর প্লট-২৩-২৬, সড়ক-৪৬, নগর ভবনে একটি অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর: +৮৮০২৫৫০৫২০৮৪, ১৬১০৬

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলো

মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার

ইসরায়েল-হামাসের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি

বিএনপির প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসছে

তেলের দাম বাড়ার পরই ফাঁকা ফিলিং স্টেশন, উধাও দীর্ঘ লাইন

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

গণমাধ্যম সংস্কারকে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ

দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ