সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপে হবে দুর্গাপূজা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা–বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “পূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এবার পূজা আয়োজন কমিটির পক্ষ থেকেও কোনো উদ্বেগ জানানো হয়নি। গতবারের মতো এবারও উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সারাদেশে প্রায় ৩ লাখ আনসার সদস্য পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এ ছাড়া পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে। প্রতিটি মণ্ডপ ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হবে।

পূজার বিসর্জনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে— সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি কঠোরভাবে তদারকি করবে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৩তম জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিল ইসি

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

দীর্ঘ ছুটি শেষে খুলছে সব স্কুল-কলেজ, মাদরাসায় ছুটি আরও কয়েকদিন

সালমান এফ রহমানের পুত্র ও ভাতিজার লন্ডনের প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ ৭ জনের মৃত্যু

কলকাতায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ শনিবারে দেশে আনার প্রস্তুতি

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ