রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পাকিস্তানে ভয়াবহ বন্যা: নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার মধ্যে নৌকাডুবিতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার মুলতানে বন্যার্তদের বহনকারী নৌকাটি প্রবল স্রোতে উল্টে গেলে এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত রাভি, শতলুজ ও চেনাব নদীর প্লাবনে ডুবে গেছে প্রায় ৪ হাজার ১০০ গ্রাম। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ।

পাঞ্জাব রিলিফ কমিশনার জানায়, ১৫ লাখ গবাদি পশুকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। ত্রাণে কাজ করছে শতাধিক শিবির ও চিকিৎসাকেন্দ্র।

জাতিসংঘের তথ্য মতে, চলতি বর্ষায় পাকিস্তানে প্রায় ৯০০ জন প্রাণ হারিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, নতুন করে শুরু হতে পারে দশম দফা মৌসুমি বৃষ্টিপাত।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা মৌসুম দক্ষিণ এশিয়ায় দিন দিন অনিয়ন্ত্রিত ও প্রাণঘাতী হয়ে উঠছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ যুবক: মানব পাচারচক্রের বিরুদ্ধে পদক্ষেপ শুরু

নেইমারের অটোগ্রাফ করা বল চুরি: ভক্তকে ১৭ বছরের কারাদণ্ড

সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপর : আসিফ নজরুল

গাজায় দুর্ভিক্ষ চরমে, অনাহারে মৃত্যুর মিছিল

ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা জোরদারে আসছে ৪০ হাজার বডি ক্যাম

কালশী বস্তির অগ্নিকাণ্ডে নিঃস্ব শত শত পরিবার

ইরান আরও বিধ্বংসী হতে পারে: মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কা

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক আরোহী

ভোরের ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা, ১৭ জেলায় ঝড়ের সতর্কতা

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসছে: প্রধান উপদেষ্টা