মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশের জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বরখাস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

’গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। সেই দায়িত্ব গ্রহণের পর হাথুরুসিংহেকে জাতীয় দলের কোচের পদে না রাখার আভাস দিয়েছিলেন তিনি। অবশেষে সেই পথে হাঁটলেন বিসিবি সভাপতি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুরে সংবাদ সম্মেলনে ফারুক বলেছেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই সময়ে আলোচনা ওঠে, কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়ত দেশ ছাড়েন তিনি। যদিও অনেক পরে এসে জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে। 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ফ্যামিলি কার্ডের জন্য ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল নেই: মির্জা ফখরুল

দুই নতুন দিবস ঘোষণা, একটিতে সরকারি ছুটি

হযরত শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

জামায়াতের জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

হাসপাতালে খালেদা জিয়া কোটি জনতার হৃদয়ে স্থান পেয়েছেন: গয়েশ্বর

‘আমাকে নয়, আল্লাহকে ফাঁকি দেবেন?’—বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

গণভোটসহ অন্যান্য ইস্যুতে দলগুলোর আলোচনা জরুরি, নীতিমালা না মানলে সরকার সিদ্ধান্ত নেবে