বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৭৫ বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ

Spread the love

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অভিবাসনবিষয়ক সংগঠন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের কাজ চলছে।

জানা গেছে, অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ, আটক ও শারীরিক নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ভূমিকা ও আইওএমের সহায়তায় তাদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। বিমানবন্দরে পৌঁছালে আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন ফাঁকা রাখল জামায়াত

সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

যমুনা ত্যাগ করলেন ড. ইউনূস: সংস্কার কাজ শুরু

গাজাগামী সুমুদ ফ্লোটিলা আটকাল ইসরায়েল, গ্রেটা থুনবার্গসহ কর্মীরা আটক

যুদ্ধ শেষ হয়নি, ৩ হাজার লক্ষ্যবস্তু এখনও বাকি: ট্রাম্প

মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

অনলাইন ও অফলাইন ক্লাসের নতুন সময়সূচি ঘোষণা: সপ্তাহে ৩ দিন সরাসরি স্কুল

তারেক রহমানের ওপর আস্থা রাখুন, বাংলাদেশ ঠকবে না: আন্দালিব রহমান পার্থ

‘ভূমিকম্পে স্কুল বন্ধ নয়, দরকার সচেতনতা ও প্রস্তুতি’