বুধবার , ১৩ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইতালির উপকূলে নৌকাডুবি, ২০ অভিবাসীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

Spread the love

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, বুধবার সকালে লাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

ইউএনএইচসিআর ও ইতালির রেড ক্রসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার এবং চার নারীসহ অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করে লাম্পেদুসায় নেওয়া হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেঁচে ফেরা অভিবাসীরা জানান, তারা লিবিয়ার ত্রিপোলি থেকে বুধবার ভোরে দুটি নৌকায় ইউরোপগামী যাত্রা শুরু করেন। পথে একটি নৌকায় পানি ঢুকে পড়লে যাত্রীরা অন্য নৌকায় উঠে যান। কিন্তু উত্তাল সমুদ্রে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ায় সেটি ডুবে যায়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, ডুবে যাওয়া নৌকাটিতে ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিলেন। এখনও অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন। ইউএনএইচসিআরের ইতালীয় মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানান, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় রুটে নৌযাত্রায় কমপক্ষে ৬৭৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ নারী সহকর্মীর

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক

বাংলাদেশ-USA-চীন সম্পর্ক: ভারসাম্য বজায় রেখে বাস্তবসম্মত নীতি

গাজা-সংক্রান্ত ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘের সমর্থন

রামিসা হত্যা মামলার রায়: আসামিদের ফাঁসির আদেশে বাবার সন্তুষ্টি

দক্ষিণ কোরিয়ার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা

আইডি কার্ড ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তারেক রহমান

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা