বুধবার , ১৬ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আওয়ামী লীগের নৌকা প্রতীক ইসি ওয়েবসাইট থেকে অপসারিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীকের স্থানে কোনো চিহ্ন নেই।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশেই দলটির প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। একই দিনে নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে।

পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

ঢাকায় লন্ডন মডেলে বাস সেবা উন্নয়নে কর্মশালা

সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত শেরেবাংলা নগরের ‘জুলাই জাদুঘর’

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ

বিদেশি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি: ১১ মাসেই শোধ ৪০০ কোটি ডলার পার

বিলাসবহুল হোটেলে ৩০ বছর ধরে প্রতারণা করা বৃদ্ধ গ্রেপ্তার

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা

নির্বাচনের আগে দুর্নীতি দূর করার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার

জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই বাংলাদেশের

যে সরকারই ক্ষমতায় আসুক, চীনের সঙ্গে সহযোগিতা চলবে: প্রধান উপদেষ্টা