মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছুটি শেষে সরগরম অফিস-আদালত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) থেকে দেশজুড়ে পুনরায় চালু হয়েছে সরকারি অফিস, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। সকাল ৯টা থেকেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অফিস পাড়াগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। যদিও ঈদের মূল আমেজ এখনো কাটেনি, তবুও কর্মস্থলে ফেরার তাগিদে গত দুই দিন ধরে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট কর্মী ও নোয়াবভুক্ত প্রতিষ্ঠানের পাঁচ দিনের বিশেষ ছুটিও গতকাল শেষ হওয়ায় আজ থেকে গণমাধ্যম জগতেও পূর্ণ ব্যস্ততা ফিরেছে।

তবে ক্যালেন্ডারের হিসেবে আজ অফিস খুললেও পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চলতি সপ্তাহ লেগে যেতে পারে। কারণ আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেক সরকারি-বেসরকারি চাকরিজীবী মাঝখানের ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর ফলে আগামী ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ অনেকেই টানা ১২ দিনের (১৭ থেকে ২৮ মার্চ) দীর্ঘ অবকাশ যাপন করছেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরু থেকে রাজধানী ঢাকা তার চিরচেনা রূপে ফিরবে এবং সকল প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালবাহী বিমানে রাশিয়ায় স্বর্ণ পাঠাচ্ছে ইরান, মস্কো পাঠাচ্ছে অস্ত্র?

আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক রহমানের মন্তব্য

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক নীতি ঘোষণা

আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী, জানালেন উপাচার্য

কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত

দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান অপরিসীম: ফরিদা আখতার

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার অনুমোদন

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ১১৩৯ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি