শুক্রবার , ৪ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আবুধাবিতে ৮৩ কোটির লটারি জিতলেন বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ

Spread the love

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক বাংলাদেশি প্রবাসীর ভাগ্য খুলেছে। তিনি জিতেছেন আড়াই কোটি দিরহামের লটারি, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮৩ কোটি টাকার বেশি! বিজয়ী মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল আবুধাবির বিগ টিকিট র‍্যাফেল ড্রতে এই বিশাল অঙ্কের গোল্ড পুরস্কার জেতেন। গালফ নিউজ জানিয়েছে, এটি বিগ টিকিট র‍্যাফেল ড্রয়ের ইতিহাসের অন্যতম বড় জ্যাকপট। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, লটারি কর্তৃপক্ষ এখনও এই সৌভাগ্যবান বিজয়ীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ড্রয়ের সময় উপস্থাপকরা ফোন করেও তাঁকে পাননি। গত ২৪ জুন কেনা তাঁর ০৬১০৮০ নম্বর টিকিটেই এই বিশাল পুরস্কার ধরা দিয়েছে। আয়োজকরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেলালের সঙ্গে যোগাযোগের জন্য। এর আগে গত মাসেও একজন আমিরাতি নাগরিক ২ কোটি দিরহাম জিতেছিলেন এবং আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জয়ী হয়েছিলেন।

সর্বশেষ - অপরাধ