সোমবার , ২৩ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৩, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ৩.৯ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৭ ডলারে, যা ৪.৩ শতাংশ বৃদ্ধি।

বিশ্ববাজারে এই তেলমূল্য বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারের দাম কমেছে ০.৬ শতাংশ। একই সঙ্গে ট্রেজারি বন্ডের দামেও সামান্য পতন লক্ষ্য করা গেছে। গত এক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। কখনো যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দাম বেড়ে যাচ্ছে, আবার উত্তেজনা কিছুটা কমে এলে তা কমছে।


হরমুজ প্রণালীর প্রভাব ও বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ

বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী-এর পাশেই অবস্থিত। এই প্রণালীর মাধ্যমেই বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল রপ্তানি হয়। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে এই প্রণালী বন্ধের নীতিগত সিদ্ধান্তের ঘোষণা বিশ্ববাজারে বড় প্রভাব ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব জ্বালানি সরবরাহ চরমভাবে ব্যাহত হতে পারে। এর জেরে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাঁটাতারের বেড়ার পর এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

ভেনেজুয়েলার ১৭ তেলক্ষেত্রে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় চাপে ইউক্রেন

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টর ৩০ বছরের কারাদণ্ড

বিদ্রোহী মমতা: ‘পদত্যাগ নয়, প্রয়োজনে বরখাস্ত করার চ্যালেঞ্জ’

দোষারোপের রাজনীতিতে পেট ভরে না: যশোরে তারেক রহমান

জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি, ‘আংকেল, রোজা রাখছেন?’

চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করেছেন

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা