রবিবার , ২৫ মে ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সকাল থেকে কর্মবিরতিতে অচল এনবিআর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশের প্রতিবাদে এনবিআর ভবনে চলছে কর্মবিরতি, যার কারণে কার্যত অচল হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। আজ রোববার সকাল ৯টা থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন শুরু হয়েছে।


কর্মসূচি ও দাবি-দাওয়া

আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচতলায় প্রধান ফটকের পাশে অবস্থান নিয়েছেন বেশিরভাগ শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারী। বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশের প্রধান দুটি ফটক। ১২ মে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ করার অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদেই রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মবিরতি পালন করছেন।

কর্মকর্তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান ফটকে বসে পড়েছেন, যার কারণে গাড়ি নিয়ে প্রবেশ বা বের হওয়া যাচ্ছে না। সকাল থেকে ভবনের বৈদ্যুতিক সিঁড়িগুলো বন্ধ ছিল, পরে একটি সিঁড়ি খুলে দেওয়া হয়। তবে প্রবেশপথের সব ধরনের বৈদ্যুতিক নিরাপত্তা পয়েন্টের কার্যক্রম বন্ধ রয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস হাউস এবং শুল্কস্টেশন ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামীকাল সোমবার আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালিত হবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মূল দাবিগুলো হলো:

১. জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। ২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা। ৩. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা। ৪. এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতা পরিবহনে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই মিলবে নির্বাচনী অধিকার: ইসির ঘোষণা

প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-ববি-আজমিনার মামলার রায় আজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা

১৫ দিনের মধ্যে খাল খনন শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী

গুলিস্তানের শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

⚓ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের যুদ্ধ ঘোষণা: বিশ্ব বাণিজ্যে চরম ঝুঁকি

শ্রমবাজারে বড় সুযোগ: জাপানে ১ কোটি কর্মীর চাহিদা

প্রেস সচিবের মুখে শাপলা চত্বরের রক্তাক্ত রাতের বর্ণনা

হাদি হত্যায় ১০ জন গ্রেফতার, রাজনৈতিক মোটিভের ইঙ্গিত ডিবির