বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি পুনরায় কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০২৬ থেকে এই তথ্য জানা গেছে। এই প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে কথা বলা, ঘাড় ঘোরানো বা দেখাদেখির মতো নিয়মের ব্যত্যয় ঘটালে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার না করে তার খাতা পরবর্তীতে বাতিলের জন্য চিহ্নিত করে রাখা হয়।

নীতিমালা অনুযায়ী, নীরব বহিষ্কারের শিকার পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারবেন না এবং তাকে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্বরত কক্ষ প্রত্যবেক্ষক ওই শিক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়ে একটি বিশেষ গোপনীয় ফরমে বিস্তারিত প্রতিবেদন তৈরি করবেন। সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ওই উত্তরপত্রটি আলাদা প্যাকেটে ভরে ওপরে লাল কালিতে ‘রিপোর্টেড’ লিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। প্রতিবেদনে নীরব বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী একবার নীরব বহিষ্কার হলে, পরবর্তী পরীক্ষাগুলোতে সে অসদুপায় অবলম্বন না করলেও তার প্রতিটি উত্তরপত্র একই প্রক্রিয়ায় আলাদা প্যাকেটে করে বোর্ডে পাঠাতে হবে। প্রতিটি খাতার সাথে মূল বহিষ্কারের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ের তথ্য সংযুক্ত থাকবে। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে পরীক্ষার হলে বিশৃঙ্খলা রোধ এবং প্রকৃত মেধাবীদের মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে শতভাগ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রেলের আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

রাজনীতির নামে নাশকতার সুযোগ নেই: সেনা কর্মকর্তা

১৯ বছর পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান, আনন্দ-আশায় মুখর জেলা

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন

৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট

শরণার্থীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড

বগুড়া-৬ এ খালেদা জিয়া না হলে তারেক রহমান প্রার্থী হতে পারেন