রবিবার , ২৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন থেকে বঙ্গভবনেই বসবাস ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। দীর্ঘ ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ