মঙ্গলবার , ২০ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কালোটাকা ঠেকাতে জমির বাজারমূল্যেই রেজিস্ট্রেশন, বড় সংস্কারে যাচ্ছে বাজেট ২০২৫-২৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা, ২০ মে ২০২৫ — কালোটাকা সৃষ্টির পথ বন্ধ ও কর ফাঁকি রোধে আসছে বাজেট ২০২৫-২৬-এ জমির মূল্য নির্ধারণ পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। বিদ্যমান ‘মৌজামূল্য’ ব্যবস্থা বাতিল করে বাস্তব বাজারমূল্যের ভিত্তিতে জমির রেজিস্ট্রেশন করতে হবে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সংস্কারে যৌথভাবে ভূমিকা রাখবে গণপূর্ত, আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবছর বাজারদর হালনাগাদ করে তা প্রকাশ করবে ভূমি মন্ত্রণালয়। রেজিস্ট্রেশন, আয়কর, মূসক ও স্থানীয় কর আনুপাতিক হারে কমিয়ে আনা হবে, যাতে রেজিস্ট্রেশন খরচ কমে জমির কেনাবেচায় গতি আসে এবং রাজস্ব আয়ও বাড়ে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বাজারদরের ভিত্তিতে রেজিস্ট্রেশন করতে একটি নীতিমালার খসড়া তৈরি হয়েছে, যা আজ অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচিত হবে।

বিশ্লেষকদের মতে, বর্তমান জমির দাম অনেক বেশি হওয়ায় বাজারমূল্যে রেজিস্ট্রেশন চালু হলে জমির দাম আরও বাড়তে পারে, যা বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া মিলন জানিয়েছেন, রেজিস্ট্রেশন ফি, গেইন ট্যাক্স, ভ্যাট ও স্থানীয় কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রাজস্ব কমবে না, বরং জমি-বাড়ি কেনাবেচা বাড়ায় আয় বাড়বে বলে আশা করছেন তিনি।

বর্তমানে রেজিস্ট্রেশন ফি, আয়কর, মূসক ও স্থানীয় কর বাবদ বছরে প্রায় ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হলেও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, কম মূল্যে দলিল রেজিস্ট্রেশনের কারণে সরকার প্রতিবছর প্রায় ছয় হাজার কোটি টাকা রাজস্ব হারায়।

গুলশান বা ধানমন্ডির মতো এলাকাগুলোতে জমির বাজারদর কয়েক কোটি হলেও, মৌজামূল্য অনুযায়ী এসব জমি রেজিস্ট্রি হচ্ছে কয়েক লাখ টাকায়। এতে প্রচুর কালোটাকা এবং হিসাববহির্ভূত অর্থ লেনদেনের সুযোগ তৈরি হয়, যা অর্থনৈতিক স্বচ্ছতাকে ব্যাহত করছে।

নতুন ব্যবস্থায় ক্যান্টনমেন্ট বোর্ডসহ দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষকে জমির বাজারমূল্য অনুযায়ী হালনাগাদ তথ্য সরবরাহ করতে হবে। সেইসঙ্গে বাজারমূল্য বৃদ্ধির অনুপাতে কর হার কমানো হবে—যাতে রাজস্ব হারানোর ঝুঁকি না থাকে, বরং রেজিস্ট্রেশন বেড়ে মোট রাজস্ব আয় বাড়ে।

সরকার আশা করছে, এই সংস্কারের ফলে জমির রেজিস্ট্রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ হবে এবং দীর্ঘদিনের কালোটাকার প্রবাহ রোধ করা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

থার্ড টার্মিনাল ইস্যুতে জাপানি কনসোর্টিয়ামের দিকে সরকারের ঝোঁক

স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে

রুফটপ সোলার বাড়াতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ

সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ

সিলেটে ২৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিদ্ধান্ত

কাজের গতি বাড়াতে পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বিভ্রান্তি সৃষ্টকারীদের ‘চোখে চোখে’ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ,ঘোষণা শিক্ষামন্ত্রীর

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র:চিত্রনায়িকা পরীমনি