রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতে ৩১ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

Spread the love

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ুতে ৩১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজ্যের কোয়েম্বাটুর ‘সন্ত্রাস দমন শাখা’র (এটিএস) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এদের মধ্যে ২৮ জনকে তিরুপুর জেলার পাল্লাদাম ও বাকি ৩ জনকে বীরাপান্ডি ও নাল্লুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই তিরুপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে তিরুপুর জেলার পাল্লাদামের কাছে অরুলপুরম এলাকায় অভিযান চালায় এটিএস। অভিযানে একটি ভাড়া বাড়িতে অবস্থান করা ২৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বৈধ বাংলাদেশি পরিচয়পত্র এবং আসল আধার কার্ড জব্দ করে।

পুলিশ জানায়, অনেক ভারতীয় এজেন্ট বাংলাদেশি নাগরিকদের তিরুপুর পোশাক খাতে আনার জন্য কাজ করে। আধার কার্ড পেতে এবং তিরুপুরে চাকরির জন্য এসব বাংলাদেশি নাগরিকরা এজেন্টদের টাকাও দিয়েছে। রবিবার সকালে তাদের পল্লাদাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া এটিএসের আরও দুটি দল তিরুপুর শহরের বীরাপান্ডির কাছে মুরুগামপালায়াম এলাকায় দুই বাংলাদেশি এবং তিরুপুর শহরের নাল্লুরের কাছে সেবান্থাপালায়াম থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তাদের বীরাপান্ডি ও নাল্লুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে তিরুপুরে অবৈধ প্রবেশ এবং থাকার জন্য মামলা করেছে। তাদের চেন্নাইয়ের পুজাল সেন্ট্রাল কারাগারে রাখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক

গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথন: যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ

মিয়ানমারের ভোট অবাধ নয়, শঙ্কা থাইল্যান্ডের

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

নোবেল শান্তি পুরস্কারে আগ্রহ, নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন ট্রাম্পের

করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি : মির্জা ফখরুল

মোজতবা খামেনি বেঁচে থাকলে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা: ট্রাম্প

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র