বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মূল্যস্ফীতি ও রিজার্ভে অগ্রগতিতে বাংলাদেশের প্রশংসায় আইএমএফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বুধবার রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের প্রথম দফার বৈঠকে এই প্রশংসা জানানো হয়। ক্রিস পাপেজোরজিউর নেতৃত্বে মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন অর্থনৈতিক খাত পর্যালোচনা করবে।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আইএমএফ প্রতিনিধি দল রিজার্ভের বর্তমান স্তর ও মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে তারা পরামর্শ দিয়েছে, এই ইতিবাচক ধারা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখতে হবে।

বৈঠকে ব্যাংক খাতের স্থিতিশীলতা, তারল্য পরিস্থিতি, ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধান, নির্দিষ্ট ব্যাংকে আমানত উত্তোলন সীমাবদ্ধতা এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

এর আগে আইএমএফ কর্মকর্তারা অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

সর্বশেষ - অপরাধ