শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘নয়া মানুষ’ মুক্তি এ বছরই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ

Spread the love

মুক্তির অনুমতি পেল ‘নয়া মানুষ, বছর শেষে আসছে ‘নয়া মানুষ’,সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘নয়া মানুষ’ মুক্তি এ বছরই , চরের মেহনতী মানুষের গল্পে ‘নয়া মানুষ’

চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন তার প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী রওনক হাসান ও মৌসুমী হামিদ।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’।২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ই এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ই এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন। সিনেমাটি মুক্তিতে আর বাঁধা রইল না।

দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মস-এর প্রযোজনায় চলচ্চিত্রটি চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানান এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।
চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্প ‘নয়া মানুষ’ গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্রুততম সময়ে চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’


‘নয়া মানুষ’ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘চরের মানুষের জীবনের গল্প নিয়ে নয়া মানুষ সিনেমা। বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের কাহিনি। আমিও তাদেরই একজন। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। সারাদিন শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সব শ্রেণির ভালো লাগবে।’
কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরান: ৪০ দিনের শোক ঘোষণা

মুষলধারে বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা

এলপিজির দাম বাড়াতে ব্যবসায়ীদের কারসাজির অভিযোগ উপদেষ্টার

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

এসএসসিতে এবার ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি

ইরানে বালিকা স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী, মার্কিন তদন্তকারীদের ধারণা

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিলেন