বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা জামাই আদরে থাকবে: কৃষ্ণ নন্দী

প্রতিবেদক
Sawkat Shihan
জানুয়ারি ২৮, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মানের সাথে বসবাস করবে। মঙ্গলবার খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিরোধীরা অপপ্রচার চালায় যে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না, কিন্তু বাস্তবতা হলো তখন মুসলমানদের কাছে হিন্দুরা ‘জামাই আদরে’ থাকবে। কোনো হিন্দু ধর্মাবলম্বীকে দেশ ছেড়ে ভারতে যেতে হবে না বলেও তিনি ভোটারদের আশ্বস্ত করেন।

বক্তব্যের অন্য অংশে কৃষ্ণ নন্দী প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনায় বিশ্বাসী নয়। একটি দলের মহাসচিবের অভিযোগ নাকচ করে তিনি বলেন, মানুষের বিকাশ নম্বর নিয়ে টাকা বিলিয়ে সমর্থন আদায়ের রাজনীতি তারা করেন না। বরং যারা হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো ভোটারদের কিনতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য সফল হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি জোর দিয়ে বলেন যে, সাধারণ মানুষ অর্থের বিনিময়ে বিক্রি হবে না।

সর্বশেষ - অপরাধ