শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আবারও উত্তপ্ত নেপাল শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

নেপালের বারা জেলার সেমরায় বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরের রক্তক্ষয়ী ‘জেন জি’ বিক্ষোভের পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকরা আবারও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এই ঘটনায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারফিউ জারি করেছে।

দেশের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সব রাজনৈতিক দলের ওপর গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বিশ্বাস রাখতে বলেছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযমের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কাঠমাণ্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে সেমরায় বুধবার সংঘর্ষের একদিন পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। সাবেক প্রধান বিচারপতি কার্কি বুধবার ১১০টিরও বেশি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচনের জন্য ন্যায়সঙ্গত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বলছেন।

সেপ্টেম্বরের সেই গণঅভ্যুত্থান ‘জেন জি’ নামে পরিচিত তরুণদের নেতৃত্বে ঘটে, যাতে অন্তত ৭৬ জন নিহত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার সরকার ক্ষমতা হারান। ওই বিক্ষোভের প্রধান কারণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক স্থবিরতা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি।

কারফিউ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। তবে নেপালের রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের প্রভাব দেশটির সাধারণ মানুষ ও নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

বিডি প্রতিদিন/নাজিম

সর্বশেষ - অপরাধ