বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অসুস্থতার পর শুটিংয়ে ফিরলেন অর্চিতা স্পর্শিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

Spread the love

দর্শকপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অসুস্থতার কারণে কিছুদিন বিরতি নিয়েছিলেন। এ সময়ে তার মুখে অস্ত্রোপচার করা হয়। বিশ্রামের পর অবশেষে তিনি শুটিংয়ে ফিরেছেন।

অভিনেত্রী জানান, গত মঙ্গলবার থেকে তিনি নতুন শুটিং শুরু করেছেন। কয়েক দিনের মধ্যেই শুটিং শেষ হবে, তবে প্রযোজনা সংস্থার অনুরোধে এখনও বিষয়টি নিয়ে বিস্তারিত বলা যাবে না।

খোঁজ পাওয়া গেছে, অর্চিতা একটি নতুন ওয়েব সিরিজে কাজ করছেন। তিনি বলেন, “আমি সাধারণত কাজ কম করি। তাই স্ক্রিপ্ট বাছাইয়ে সতর্ক থাকি। এই প্রজেক্টে গল্প ও প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে হয়েছে, তাই কাজটি করছি। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

অভিনেত্রী আরও জানান, চিকিৎসাধীন থাকার কারণে শুটিং কিছুদিন স্থগিত ছিল।

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পা রাখেন। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের সেই বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন। এরপর তিনি নাটক ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন।

সর্বশেষ - অপরাধ