মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রাণ গেল ইতালী প্রবাসীর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

Spread the love

মাদারীপুরের বাদশা খালাসি (২৮) নামে এক ইতালী প্রবাসীর মৃত্যু হয়েছে বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় । এতে একজন আহতও হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় এক মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেলে থাকা প্রবাসী বাদশা খালাসির মৃত্যু হয়। পাশাপাশি তার বন্ধু মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান সাইম (২৬) আহত হয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাস সিএমএইচে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক বাদশা খালাসিকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-কুয়াকাটার মহাসড়কের দাদুর হাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বাদশা খালাসি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাছাবালি গ্রামের বাসিন্দা মো. আবুল বাশার খালাসি ছেলে। তিনি গত ১২ আগস্ট ইতালি থেকে বাংলাদেশে আসেন ও ৪ সেপ্টেম্বর বিয়ে করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আহত অপর মোটরসাইকেল আরোহী হলেন এক‌ই উপজেলা কাসেমপুর গ্রামের মৃত ওহাব মুন্সীর ছেলে আজিজুর রহমান সাইম (২৬)।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত বাদশা খালাসি রোববার (২৯ সেপ্টেম্বর) নিজ মোটরসাইকেলে করে তার বন্ধুকে নিয়ে কুয়াকাটা ঘুরতে যান। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা থেকে র‌ওনা করে  নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের দাদুর হাট বাজার সংলগ্ন এলাকায় আসলে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ডলফিন পরিবহণ পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

বাকেরগঞ্জ থানা ওসি সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এবং দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

ভোটার তালিকায় নাম নিবন্ধন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

ফিলিস্তিনকে স্বীকৃতির পথে ব্রিটেন

দেশে ফিরবেন না জানালেন : সাকিব

নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

খালেদা জিয়ার পক্ষে বিএনপির প্রচারণা শুরু

বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক: জ্বালানি খাতসহ সার্বিক সহযোগিতা জোরদারে ঐকমত্য

মোদির শুভকামনায় বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

বিশ্বকাপের শেষ বত্রিশে আজ ব্রাজিলের মুখোমুখি জাপান

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চোখে চোখ রেখে কথা বলা যায়: তথ্য উপদেষ্টা