মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২২ বছর পর আবারও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

Spread the love

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মর্যাদার ম্যাচে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস নতুন করে লিখল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের একমাত্র গোলটি আসে তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের পা থেকে, যা দলকে এনে দেয় বহু প্রতীক্ষিত জয়।

২০০৩ সালের ১৮ জানুয়ারি মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে শেষবার ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। দুই দশক পর সেই প্রতিপক্ষকেই আবারও হারাল লাল-সবুজের যোদ্ধারা।

চোট কাটিয়ে একাদশে ফিরেই বাজিমাত করেন শেখ মোরসালিন। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ভারতের গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম গোল।

বাংলাদেশ এরপর আরও কয়েকটি আক্রমণ সাজালেও ব্যবধান বাড়াতে পারেনি। বিপরীতে প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভারত। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমার ভুলে পাওয়া বল জালে ঠেলে দিতে যাচ্ছিলেন এক ভারতীয় খেলোয়াড়। ঠিক সেই মুহূর্তে গোললাইন থেকে হেডে বল ক্লিয়ার করেন হামজা চৌধুরী।

৪২তম মিনিটে দূরপাল্লার শটে নিজের নাম স্কোরশিটে তোলার সুযোগ পেয়েছিলেন হামজা। তবে তার শট অল্পের জন্য বাইরে যায়।

বিরতির পর ভারত আক্রমণের চাপ বাড়ালেও বাংলাদেশ রক্ষণভাগের দৃঢ়তায় টিকিয়ে রাখে এক গোলের লিড। হামজা, সমিত ও ডিফেন্সের বাকিদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত সমতায় ফিরতে পারেনি।

এই জয়ে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিনে উঠেছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত।

মূলপর্বে ওঠার সুযোগ হারালেও মর্যাদার লড়াইয়ে মাথা উঁচু রেখে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। ২২ বছরের আক্ষেপ মুছে ঐতিহাসিক জয়ে আবারও উচ্ছ্বাসে ভাসল ফুটবলপ্রেমীরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সে কাপড়ের ব্যাগে লুকিয়ে কারাগার ত্যাগ, কর্তৃপক্ষের গাফিলতি স্বীকার

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২০

বিতর্কের জেরে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসক নিয়োগ বাতিল

রাজধানীজুড়ে তীব্র ভূমিকম্প বাড্ডায় হেলে পড়েছে ভবন

নির্ধারিত সময়েই নির্বাচন চায় জামায়াত; হাদির খুনিদের দেশের শত্রু আখ্যা দিলেন ডা. শফিক

ব্রিটেনে অভিবাসন ইস্যুতে বিক্ষোভ, তিনজন গ্রেফতার

নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে, ২৫ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী