রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবে চারজনের মৃত্যু, বহুজন নিখোঁজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

লিবিয়ার উপকূলীয় শহর আল-খোমসের কাছে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে কমপক্ষে চারজনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রথম নৌকাটিতে থাকা ২৬ জন বাংলাদেশির মধ্যে চারজন মারা গেছেন।
দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী, যাদের মধ্যে মিশর ও সুদানসহ বিভিন্ন দেশের মানুষ ছিল। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ওই নৌকায় আট শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর অস্থিতিশীল লিবিয়া হয়ে ওঠে ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট পথ। আল-খোমস এলাকা এর অন্যতম কেন্দ্র।

লিবিয়ান রেড ক্রিসেন্ট কালো ব্যাগে মোড়ানো মরদেহের ছবি প্রকাশ করেছে। অন্য একটি ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া মানুষদের কম্বল জড়িয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা।

নৌকাডুবির পর লিবিয়ার কোস্টগার্ডআল-খোমস বন্দরের নিরাপত্তা সংস্থা উদ্ধার কাজে অংশ নেয়। স্থানীয় প্রসিকিউশনের নির্দেশনায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ ও নিহতের সংখ্যার তালিকা বাড়ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, এর আগেও আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি রাবারের নৌকা ডুবে ৪২ জন নিখোঁজ হন—ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন।

অক্টোবর ও সেপ্টেম্বরে লিবিয়া উপকূলে আরও দুটি নৌদুর্ঘটনায় শতাধিক অভিবাসীর মৃত্যু হয়। এর প্রেক্ষিতে যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে ও সিয়েরা লিওনসহ কয়েকটি দেশ জাতিসংঘে লিবিয়ার অভিবাসী আটককেন্দ্র বন্ধ করার আহ্বান জানান, যেখানে নির্যাতন ও সহিংসতার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।


সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজনীতি ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়

সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি জাহাজের যাত্রা শুরু

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮

মতিউর রহমানকে অনৈতিক সুবিধা: বরখাস্ত ১১ পুলিশ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার

তিস্তায় ভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব, ঝুঁকিতে আরও ২৫০ পরিবার

সৌদি আরবে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

রামিসা হত্যা মামলায় দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ