শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হামজা-জায়ানকে নিয়ে দুশ্চিন্তা, তবে গুরুতর নয়: কাবরেরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও বাংলাদেশের শিবিরে দুশ্চিন্তা তৈরি হয়েছিল হামজা চৌধুরী ও জায়ান আহমেদের চোট নিয়ে। ম্যাচ চলাকালীন হালকা ইনজুরির কারণে দুজনকেই মাঠ ছাড়তে হয়। তবে স্বস্তির খবর—এদের কারোরই গুরুতর চোট নয় বলে নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

লেস্টার সিটির মিডফিল্ডার হামজা প্রায় ৮০ মিনিটে পায়ের অস্বস্তি অনুভব করায় বদলি হন। এর আগে সামান্য মাংসপেশির টান অনুভব করায় জায়ানকে তুলে নিতে হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘কোনো বড় সমস্যা নেই। মাংসপেশিতে হালকা টান পড়েছে। তারা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।’

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে নেপাল ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে দেখছিল বাংলাদেশ। কিন্তু জয় না পাওয়ায় হতাশ কাবরেরা জানান, ‘দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো ছিল, তবে ধারাবাহিকতা রাখতে পারিনি। আক্রমণাত্মক কৌশল পুরোপুরি বাস্তবায়ন করতে না পারাটাই হতাশার।’

আগামী চার দিনে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ভুলগুলো সংশোধনে মনোযোগ দেবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাবরেরার স্পষ্ট লক্ষ্য—‘তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ

রোমান্টিক সম্পর্কের চেয়েও বেশি নারীদের বন্ধুত্বের গড় আয়ু

দোহা হামলা: নেতানিয়াহুর দণ্ড দাবি করেছে কাতার

ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বহাল: আসিফ নজরুল

মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চার স্কুলে পরীক্ষা বাতিল

ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস: ১৫ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত

ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে ‘বিরক্ত’ হয়ে টেসলা ছাড়লেন প্রকৌশলী

১২ ফেব্রুয়ারির গণভোট বাতিল চেয়ে রিট; অসাংবিধানিক দাবি আইনজীবীর

রিহ্যাব ফেয়ারে “হোপ হোমস লিমিটেড” ক্রেতাদের পছন্দের শীর্ষে

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’