বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু ইসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ

Spread the love

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দফা আলোচ্যসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

প্রথম দিনের প্রথম সেশনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। সংলাপে স্বাগত বক্তব্য দেন ইসি সচিব আখতার আহমেদ এবং তিনি ১১টি আলোচ্যসূচি উপস্থাপন করেন।

সংলাপে আলোচনার জন্য নির্ধারিত প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে— নির্বাচনের আগে দল ও প্রার্থীদের করণীয় নির্ধারণ, আচরণবিধি প্রতিপালন, রিটার্নিং অফিসারের সঙ্গে অঙ্গীকারনামা সম্পাদন, প্রবাসী ও ডাকযোগে ভোটের ব্যবস্থা, নির্বাচনি এজেন্ট নিয়োগ, অপতথ্য ও এআই অপব্যবহার প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার না করা।

ইসি সূত্র জানায়, এই সংলাপ কয়েকদিন ধরে চলবে এবং সব দলের মতামত নিয়ে নির্বাচনি আচরণবিধি ও নীতিমালা হালনাগাদ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় নির্বাচনে মানুষের আস্থা অর্জনে প্রস্তুতির নির্দেশ

মার্কিন-ইরান আলোচনা দ্বিতীয় দিনে, নমনীয় অবস্থান দুই পক্ষের

প্রতারণা-দখলবাজির অভিযোগে তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের

ওষুধের দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলা যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক্সে ছবি পোস্ট করে ট্রাম্পের বার্তা, ‘সব কার্ড আমার কাছে’

ঢাকা ও ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকেই গ্রহণ করবে এনসিপি

ইরানে বিক্ষোভে ৪৮ ঘণ্টায় দুই হাজার নিহতের আশঙ্কা

প্রথম দিনের প্রচারণায় তারেক রহমান ও ডা. শফিকুরের পাল্টাপাল্টি চ্যালেঞ্জ