বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুদ্ধবিরতির পরও গাজায় দেড় হাজার ভবন ধ্বংস করল ইসরায়েল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল, জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভেরিফাই

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ভবন বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা হয়েছে

বিবিসি ভেরিফাই জানিয়েছে, কিছু এলাকা থেকে স্যাটেলাইট ছবি সংগ্রহ সম্ভব হয়নি, ফলে আসল ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সম্পন্ন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, তারা এখনও ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই’ কাজ করছেন।

সূত্র: বিবিসি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত