মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিলেন খামেনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ণ

Spread the love

সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্টভাবে বলেছেন, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়, তবে প্রথমেই ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।

সোমবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া কিছুই তারা মেনে নেয় না। তবুও আমরা সহযোগিতার বিষয়টি বিবেচনা করছি। তবে শর্ত হলো—ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ঘাঁটি প্রত্যাহার এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ না করা।”

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ, তেহরান টাইমস, টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট, এএফপি।

সর্বশেষ - অপরাধ