রবিবার , ২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চীনের শেনঝো-২১ মিশনে নতুন মাইলফলক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ণ

Spread the love

চীন আবারও মহাকাশ অভিযানে নতুন অধ্যায় যোগ করেছে। শনিবার ভোরে উৎক্ষেপিত শেনঝো-২১ মহাকাশযান সফলভাবে পৌঁছেছে তিয়ানগং মহাকাশ স্টেশনে। এই অভিযানে অংশ নিয়েছেন তিন নভোচারী ও চারটি পরীক্ষামূলক ইঁদুর।

নভোচারী দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ ঝ্যাং লু। তার সহযাত্রী ৩২ বছর বয়সী উ ফেই এখন পর্যন্ত চীনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নভোচারী। তৃতীয় সদস্য ঝ্যাং হংঝ্যাং পে-লোড স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

উৎক্ষেপণের মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই যানটি স্টেশনে ডকিং সম্পন্ন করে— যা চীনের নিজস্ব নতুন রেকর্ড।

চারটি ইঁদুরকে পাঠানো হয়েছে মহাকাশে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীর শারীরিক ও মানসিক পরিবর্তন বিশ্লেষণের জন্য। প্রায় ৩০০ ইঁদুরের মধ্য থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চারটিকে বেছে নেওয়া হয় এই পরীক্ষার জন্য।

নভোচারীরা ছয় মাস তিয়ানগং স্টেশনে থেকে ২৭টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন, যার মধ্যে জীববিজ্ঞান, মহাকাশ চিকিৎসা, তরল ও উপাদান বিজ্ঞানের গবেষণাও রয়েছে।

চীনের এই সাফল্যকে বিশেষজ্ঞরা দেখছেন ভবিষ্যতের চাঁদ ও গভীর মহাকাশ অভিযানের ভিত্তি হিসেবে— যা প্রমাণ করছে, মহাকাশ দৌড়ে দেশটি এখন শীর্ষ সারিতে অবস্থান করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই নতুন দিবস ঘোষণা, একটিতে সরকারি ছুটি

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা জানালেন জিএম কাদের

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সানাউল হক নীরু ভাইয়ের জন্মদিনে জিয়া সাইবার ফোর্সের শুভেচ্ছা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণই প্রতিহত করবে’: ডা. শফিকুর রহমান

নিউইয়র্কে কুমোকে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষ

সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য

সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ: স্থবির সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার