শনিবার , ১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘৭২-এর সংবিধান ইসলামবিরোধী’ — মাওলানা মামুনুল হক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

Spread the love

১৯৭২ সালের সংবিধানকে ইসলাম ও স্বাধীনতার চেতনার পরিপন্থী আখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, এই সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে।

শনিবার বিকেলে ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে হালুয়াঘাট আদর্শ হাইস্কুল মাঠেও তিনি বক্তব্য রাখেন।

মামুনুল হক বলেন, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। খেলাফত মজলিস সবসময় ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। তিনি আরও বলেন, “সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি— এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।”

তিনি আশ্বাস দেন, খেলাফত মজলিস ক্ষমতায় গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমাবেশে তিনি ময়মনসিংহের দুই আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক ‘রিকশা’ তুলে দেন।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধনে দিনাজপুরের পথে নীলফামারীতে প্রধানমন্ত্রী

কক্সবাজারে ফুটবল ফাইনালে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৫০

নেইমারের অটোগ্রাফ করা বল চুরি: ভক্তকে ১৭ বছরের কারাদণ্ড

লোকসানে ডুবছে রেলওয়ে, নেই সংস্কারের উদ্যোগ

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বার্তা

বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

জামায়াত ১০ বছরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা রাখেনি: ফখরুল

ইরান-ইসরায়েল সংঘাত: ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ

ফ্যামিলি কার্ডের জন্য ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী