বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ বিএনপির সদস্য হতে পারবে না। দলের দরজা তাদের জন্য চিরতরে বন্ধ থাকবে।

বুধবার (২৯ অক্টোবর) নরসিংদীর একটি রিসোর্টে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “চাঁদাবাজ, দখলদার নয়—শিক্ষক, কৃষক, শ্রমিক, রিকশাচালক—যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন।” তিনি আরও বলেন, যারা অতীতে আওয়ামী লীগের দাপটে ছিলেন, তারাও এখন বিএনপির রাজনীতিতে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এছাড়া উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীসহ অন্যান্য নেতারা।

সর্বশেষ - অপরাধ