বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রামে ১৪ রানে হেরে সিরিজ হারল বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

Spread the love

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে একাই লড়েছেন তানজিদ হাসান তামিম, ৪৮ বলে করেছেন ৬১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে লিটন দাসের ব্যাট থেকে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অলিক আথানাজে (৫২) ও শাই হোপের (৫৫) দুর্দান্ত জুটিতে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি, আর নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

সর্বশেষ - অপরাধ