সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দীর্ঘ বিরতির পর নওশাবার ছোটপর্দায় প্রত্যাবর্তন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তিনি অভিনয় করেছেন নতুন নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’-এ।

নাটকটি নিয়ে নওশাবা বলেন, “অনেক দিন পর নাটকে অভিনয় করছি। মঞ্চে নিয়মিত থাকলেও ক্যামেরার সামনে অনেক দিন দাঁড়ানো হয়নি। নাটকের গল্পটা খুব সুন্দর, আর চয়নিকা দিদির আন্তরিকতা তো আছেই। কাজটি করে দারুণ ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে।”

চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে নওশাবার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “নওশাবার সঙ্গে চার বছর পর কাজ করলাম। শেষবার একসঙ্গে কাজ করেছিলাম ‘তুমি নাকি আমি’ নাটকে।”

‘দ্বিতীয় বিয়ের পর’ নাটকে নওশাবার সঙ্গে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।

উল্লেখ্য, গেল সেপ্টেম্বরে কলকাতায় মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। অনীক দত্তের পরিচালনায় ছবিটিতে তার সহশিল্পী ছিলেন আবীর চট্টোপাধ্যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত