শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দায়িত্ব শেষ করলেই বাঁচব’ — আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, ততই বাঁচব’— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “উপদেষ্টা পরিষদে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকের বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্মতি ছিল। হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই মাঝে মাঝে অভিযোগ তোলা হয়।”

তিনি আরও বলেন, “যখনই তাঁদের সঙ্গে কথা বলি, তাঁরা আমাদের কাজ নিয়ে সন্তুষ্ট। অন্তত বিএনপি আর জামায়াত তাই মনে করে।”

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন (সংশোধনী) ও নির্বাচনসংক্রান্ত আরপিও আইন চূড়ান্তভাবে পাস হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন নীতিগত অনুমোদন পেয়েছে।

সর্বশেষ - অপরাধ