সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মেক্সিকোতে বন্যায় ৪৪ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

মেক্সিকোতে টানা প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। রবিবার প্রকাশিত সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রপিক্যাল ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে পাঁচটি অঙ্গরাজ্যে ভূমিধস ও বন্যা দেখা দেয়। ভেরাক্রুজে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে একজনের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ১৩৯টি শহরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। সেনাবাহিনী ও জরুরি সেবাকর্মীরা নৌকা ব্যবহার করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

তিনি আরও বলেন, “ভেরাক্রুজ, হিদালগো, পুয়েবলা, কুয়েরেতারো ও সান লুইস পোতোসিতে স্থানীয় গভর্নরদের সঙ্গে সমন্বয়ে সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। জাতীয় জরুরি কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে।”

সর্বশেষ - অপরাধ