বুধবার , ৮ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ৩:০৮ পূর্বাহ্ণ

Spread the love

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী জানালেন, দল এখন “শক্ত জায়গায়” আছে এবং সবাই একসঙ্গে জয়ের জন্য কাজ করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হামজা বলেন,

“এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব। খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই একসঙ্গে কাজ করছি। ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব।”

দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হামজা আরও বলেন, এখন দলের মধ্যে আত্মবিশ্বাস ও আগ্রাসন দুই-ই রয়েছে। সিলেটি টানে হাসতে হাসতে যোগ করেন,

“বহুত চান্স আছে। কোচের সঙ্গে জমে গেছে, টিমে আগ্রেসিভনেস আছে। ইনশাআল্লাহ উইনিং টিম হমু।”

আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের।

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচে এক ড্র (ভারতের বিপক্ষে) ও এক হার (সিঙ্গাপুরের বিপক্ষে) নিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই এই ম্যাচটিই কাবরেরার শিষ্যদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।

তৃতীয়বারের মতো জাতীয় দলের হয়ে খেলতে আসা হামজা বলেন,

“প্রতিবারই আমার অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি, এখন সময় সেটা মাঠে প্রমাণ করার।”

সর্বশেষ - অপরাধ