শুক্রবার , ৬ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানে তাদের কোনো আপত্তি থাকবে না। শুক্রবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, “জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি থাকবে না। তবে এক যুগের অবৈধ নির্বাচন ও জুলাই অভ্যুত্থানের পরে ২০২৬ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি, কিংবা পেশিশক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না।”

তিনি আরও লিখেছেন, “একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ যে নিরপেক্ষ ভূমিকা পালন করার মতো দক্ষ ও যোগ্য, দৃশ্যমান কাজের মাধ্যমে সেই আস্থা অর্জন করতে হবে। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেন ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয় সেদিকে সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। বড়-ছোট সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের অন্যতম পূর্বশর্ত পূরণ করতে হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কানাডায় এনআইডি সেবা চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যয় সিইসির

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

জ্বালানি সংকটে ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

৬ জেলায় সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ

গণভোট অধ্যাদেশ-২০২৫: উপদেষ্টা পরিষদের অনুমোদন

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনাসূত্রে ২৩ মরদেহ উদ্ধার

ডিজেলের অভাবে বন্ধ নৌকা, বিপাকে শরীয়তপুরের হাজারো জেলে

মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট: ঈদযাত্রায় দুর্ভোগ