রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েলি সেনাদের নির্যাতনের শিকার মানবিক মিশনের কর্মীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

Spread the love

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে।
এ অভিযোগ করেছেন ইতালির দুই সাংবাদিক—সাভেরিও তোমাসিলরেঞ্জো ড’আগোস্তিনো। খবর দিয়েছে আল জাজিরা

সাভেরিও তোমাসি জানান, আটক হওয়ার পর ফ্লোটিলার কর্মীদের সঙ্গে “বানরের মতো আচরণ” করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না, এবং বন্দিদের অমানবিক অবস্থায় রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার ৪২টি নৌকা থেকে অন্তত ৪৫০ জন মানবিক কর্মীকে আটক করেছে। তাদের অধিকাংশই এখনো ইসরায়েলের কারাগারে বন্দি বলে জানা গেছে।

আরেক সাংবাদিক লরেঞ্জো ড’আগোস্তিনো বলেন, ইসরায়েলি কারাগারে দু’দিন থাকার সময় তাদের রাতভর ঘুমাতে দেওয়া হয়নি, কুকুর দিয়ে ভয় দেখানো হয়েছে, এবং সেনাদের বন্দুকের লেজার শরীরে তাক করে রাখা হয়েছে
তিনি আরও অভিযোগ করেন, তার ব্যক্তিগত জিনিসপত্র ও অর্থ চুরি করেছে ইসরায়েলি সেনারা।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শান্তিপূর্ণ মানবিক মিশনের কর্মীদের আটক ও নিপীড়ন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

সর্বশেষ - অপরাধ