রবিবার , ৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
শনিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ বিষয়ে সতর্কবার্তা জারি করেন।

আবহাওয়া অফিসের তথ্যানুসারে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী দুই দিনে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি.) থেকে অতি ভারী বৃষ্টিপাত (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা থাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা

আইসিটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় হেফাজতে নিয়েছে সেনাবাহিনী

অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান: ইসি আনোয়ারুল

ডিজিটাল নকল প্রতিহত করার ঘোষণা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের

যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ঈদের দিন কালবৈশাখীর প্রবল শঙ্কা: দুই দফায় ঝড়ের পূর্বাভাস

প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যা শঙ্কা

মিসরকে হারানোর পর সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন