বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পারমাণবিক বোমা তৈরি করবে না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ অধিবেশনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান—তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এমন ঘোষণা এল এক সংকটময় সময়ে, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই-থ্রি) উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর। ই-থ্রির অভিযোগ, ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ইরান।

তবে ই-থ্রি জানিয়েছে, ইরান যদি পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহাল করে, ইউরেনিয়াম মজুত সংক্রান্ত উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত রাখা হতে পারে।

জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে এবং ইরানের বৈধ পদক্ষেপকে ভুলভাবে ‘চুক্তি ভঙ্গ’ হিসেবে উপস্থাপন করছে।

তিনি আরও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার নিন্দা জানান। তার দাবি, এসব হামলায় ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও সম্প্রতি বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই।

বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের বিদেশি সম্পদ জব্দ, অস্ত্র চুক্তি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কঠোরভাবে সীমিত হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনের ক্ষতি নয়, সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল মন্ত্রণালয়

উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

গুলশানে চাঁদা আদায়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ১৭

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির

কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল