বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিনকে স্বীকৃতি মানে হামাসকে পুরস্কার: ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন ইস্যুতে কড়া অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করার শামিল।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, কিছু দেশ একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাসের সন্ত্রাসকে উৎসাহিত করছে। তাঁর দাবি, “৭ অক্টোবরের ভয়াবহ নৃশংসতাগুলোর জন্য এটি হবে হামাসের পুরস্কার।”

গাজা যুদ্ধ শুরুর প্রায় দুই বছর পর এ অধিবেশনে একে একে বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, বেলজিয়াম, কানাডা, ব্রিটেন, পর্তুগাল ও অস্ট্রেলিয়া তাদের অবস্থান পরিষ্কার করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, “দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধরে রাখতে আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে।”

যদিও এই স্বীকৃতি ফিলিস্তিনিদের মনোবল বাড়াবে বলে মনে করা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন বাস্তবে বড় পরিবর্তন আসবে না। কারণ ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রই এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সবচেয়ে বড় বিরোধী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত, রোববারের আগে নয়

জিয়া খাল পুনঃখনন: ২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ রক্তঝরা ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার নতুন সেনা পাঠানোর পরিকল্পনা

নির্বাচন ও গণভোটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন

ভূমধ্যসাগরে পাচারকারীদের গুলিতে প্রাণ হারালেন তিন বাংলাদেশি

⚡রেকর্ড বিদ্যুৎ উৎপাদনে রামপালের মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র