বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

Spread the love

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি জানান, কমিটিতে থাকবেন একজন শিক্ষক, একজন ইনস্টিটিউট প্রতিনিধি এবং একজন আন্দোলনকারী—দুই পক্ষ থেকে তিনজন করে মোট ছয়জন।

তিনি বলেন, “প্রকৌশলীদের বিভিন্ন দাবি—যেমন নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ বা পরে লেখার প্রস্তাব, নিয়োগে অনুপাত রক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি—সবকিছু যাচাই-বাছাই করবে এই কমিটি। জনগণের ভোগান্তি এড়াতে সুপারিশ না আসা পর্যন্ত কেউ যেন আন্দোলনে না যান।”

বিদেশি ঠিকাদারদের ওপর নির্ভরশীলতা কমাতে এবং দেশীয় প্রকৌশলীদের সুযোগ বাড়াতে পরিকল্পনা নেওয়ার কথাও জানান উপদেষ্টা।

তিনি আরও আশা প্রকাশ করেন, “নির্বাচনের আগে সড়কে কোনো ধরনের কর্মসূচি আসবে না—এটাই আমরা প্রত্যাশা করি।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খামেনির বিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে যৌথ অভিযানের প্রস্তুতি

 ভিসা কার্যক্রম স্থগিত করলো দিল্লির বাংলাদেশ হাইকমিশন

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

বুধবার থেকে দেশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

রংপুরে তারেক রহমানের তিস্তা মহাপরিকল্পনার অঙ্গীকার

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে’ – আইন উপদেষ্টা

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক আরোহী

নদী ভাঙন মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রীর তিন যুদ্ধের ব্যাখ্যা

ডেঙ্গু ও করোনার নতুন ঢেউ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা