রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দলীয় চাপে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

Spread the love

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভেতরকার বিভক্তি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ইশিবা নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই তার ওপর চাপ বাড়ছিল। যদিও তিনি প্রথমে পদত্যাগের খবর অস্বীকার করেছিলেন, শেষ পর্যন্ত দলীয় সিনিয়রদের চাপেই সরে দাঁড়াতে রাজি হয়েছেন।

ইশিবা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কি না, তা নিশ্চিত করাই ছিল তার মূল লক্ষ্য। তবে নির্বাচনী ব্যর্থতা তার দলের নীতিগত লক্ষ্য বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে বৈঠক করে তাকে পদত্যাগে রাজি করান, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা, সিএনএন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদ্মায় জেলের জালে ২৬ কেজির পাঙাশ, বিক্রি ৬৭ হাজার টাকায়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নীতিমালা হয়েছে, কিন্তু স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া কি বন্ধ হবে

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রবাসীদের জন্য

ভুয়া অ্যাকাউন্টে গ্রাহকের টাকা তুলতে চেয়েছিল ইভ্যালি

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টির শঙ্কা

বিএনপির ফোকাস এখন ইশতেহারে

“ডেইলি প্রথম বাংলাদেশ” এর শুভ সূচনা: নতুন অধ্যায়ের যাত্রা শুরু